নিয়োগ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৪১

নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ, পোস্ট: জালকুড়ি-১৪২০, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা:নারায়ণগঞ্জ-এর জন্য সরকারি বিধিমোতাবেক শূন্য পদে ১ জন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। অভিজ্ঞতা ও যোগ্যতাসম্পন্ন (ইংরেজীতে পারদর্শী) আগ্রহী-ব্যক্তিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় সম্মানী প্রদান করা হবে এবং কলেজ শাখার জন্য বাংলা ও ইতিহাস বিষয়ের খন্ডকালীন ১ জন করে প্রভাষক আবশ্যক। অধ্যক্ষ বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে উপরোক্ত ঠিকানায় আবেদন করতে হবে। সভাপতি-০১৭১৫০৩৬৭৪২।            সিএম-২২২৭

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি : (১) বাংলা ২ জন, অনার্সসহ মাস্টার্স, (২) ইংরেজি ২ জন, অনার্সসহ মাস্টার্স, (৩) হিসাব বিজ্ঞান ১ জন, অনার্সসহ মাস্টার্স (৪) বি. এস. সি ২ জন, (৫) শারীরিক শিক্ষা ১ জন। বেতন-আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীগণ লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আগামী ২৫-১২-১৮ ইং মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ নিম্ন ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হেলা। ঠিকানা : হলি ক্রিসেন্ট স্কুল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪১ (আশুলিয়া বাজারের পশ্চিম পার্শ্বে)। প্রয়োজনে-০১৭১০৯৫৩৮৮৮।   সিকে-৩৬৫৯

নিয়োগ বিজ্ঞপ্তি:ঐতিহ্যবাহী বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডাকঘর:বিদ্যাকুট, উপজেলা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া এর জন্য সর্বশেষ সরকারি বিধিমোতাবেক শূন্যপদে একজন সহকারি প্রধান শিক্ষক আবশ্যক। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের সত্যায়িত (২ কপি ছবি, সকল সনদপত্রের কপি, ১ম ও শেষ এমপিও কপি, অভিজ্ঞতা সনদপত্র ও অনাপত্তিপত্রসহ) আবেদনপত্র আগামী ১৫-১-২০১৯ খ্রি. অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রধান শিক্ষক বরাবর পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বি. দ্র. সহকারী প্রধান শিক্ষকের জন্য আবাসনের ব্যবস্থা আছে।-প্রধান শিক্ষক।               সিকে-৩৬৬২