চ্যানেল আই
প্রতি বছরের মতো এবারও হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তমবারের মতো হুমায়ূন আহমেদ স্মরণে ‘হিমু মেলা’। এদিন সকাল ১১টা ০৫ মিনিটে হিমুপ্রেমীরা হলুদ পাঞ্জাবি গায়ে চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত থেকে হলুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য-সহ বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্তরা। মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান। নৃত্য পরিবেশন করবে চ্যানেল আই সেরা নাচিয়ে ও অন্যান্য নৃত্যশিল্পীরা। আরও থাকবে হুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। মেলা সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই ও রেডিও ভুমি। এছাড়াও ১৩ নভেম্বর সকালে নূহাশ পল্লীতে থাকবে বিশেষ অনুষ্ঠান।
বাংলাভিশনর
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বাংলাভিশন সারা দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে। সকাল ৬টায় প্রচার হবে নাটক ‘তাঁরা তিনজন হে পৃথিবী বিদায়’ সকাল ৮টায়, সকাল ৯টা ৫মিনিটে ‘হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া’। অনুষ্ঠানে অতিথি থাকবেন ফেরদৌস ও রিয়াজ। একই অনুষ্ঠান প্রচার হবে সকাল ৯টা ৩০মিনিটে, সকাল ১০টা ১০ মিনিটে, সকাল ১০টা ৩০ মিনিটে ও বিকেল ৫টায়। প্রতিবারে ভিন্ন ভিন্ন অতিথিরা কথা বলবেন হুমায়ূন আহমেদর প্রসঙ্গে।

দূরন্ত টিভি
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে দুরন্ত টিভিতে প্রচার করা হবে বিশেষ টেলিছবি ‘বোতল ভূত’। টেলিছবিটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। টেলিছবিটি হুমায়ূন আহমেদ রচিত ছোট গল্প ‘বোতল ভূত’ অবলম্বনে নির্মিত হয়েছে। প্রচারিত হবে আজ রাত ১০টায়। এখানে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আবদুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহ্নাজ সুমি, আফরোজা বেগম, মতিউর রহমান মতি প্রমুখ।
