সুনামগঞ্জের তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে হাওরপাড়ের কৃষকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সভাপতিত্বে গণশুনানিতে অংশ নেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাকিব হোসেন, সাংবাদিক আমিনুল ইসলাম, রমেন্দ্র নারায়ণ বৈশাখ, ইউপি সদস্য সিরাজ মিয়া প্রমুখ।
