চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় গৌরিপুর এলাকায় ভ্যান চুরির অভিযোগে সুমন হাওলাদার নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে গোয়ালন্দ উপজেলার নতুন ব্রিজ এলাকার দুলাল হাওলাদারের ছেলে।

সোমবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবলু প্রামানিক নামে এক ব্যক্তিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, সুমনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ হাসপাতাল এলাকা থেকে বাবলু প্রামানিক ও লাশ বহন করে আনা নছিমনের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা  হয়েছে।