লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলা-৩ আসনের লালমোহনে সোমবার সকালে শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ফরিদউদ্দিন আহমদের নেতৃত্বে তারা যোগদান করেন।
জানা গেছে, এই আসনে বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ দলীয় মনোনয়ন পেয়ে এলাকায় অবস্থান করলেও তার কোনো নির্বাচনী কর্মকাণ্ড না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দেয়। অপরদিকে আওয়ামী লীগের তরুণ এমপি নুরুন্নবী চৌধুরী শাওন হাসি-আনন্দ দিয়ে সকলের মন জয় করে নেয়ায় বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা শাওনের হাতে ফুল দিয়ে যোগ দিচ্ছেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ফরিদউদ্দিন বলেন, শাওন তরুণ নেতা। তার সব মতের সঙ্গে আমাদের মত মিলে যায়। তাই যোগদান করলাম।
অপরদিকে তজুমদ্দিনের সোনাপুর ইউপি চেয়ারম্যান হাফেজ বাবুল বলেন, এলাকায় বিএনপির নির্বাচনী কর্মকাণ্ড না থাকায় কর্মীরা হতাশায় ভুগছে। যার জন্য আওয়ামী লীগে যোগ দিলাম।
