খুলনা অফিস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির জরুরি সভা গতকাল সোমবার নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে জেপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সহসভাপতি মো. নজরুল ইসলাম খান।
সভায় নেতৃবৃন্দ বলেন, ১৪ দল সমর্থিত প্রার্থীদের নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় এনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। সভায় নেতৃবৃন্দ ১৪ দলীয় জোট প্রার্থীদের সমর্থনে জেপির নেতা-কর্মীদের জোরালোভাবে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান। বক্তৃতা করেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, জেলা জেপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, আলহাজ আ: সামাদ গাজী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক আবু জাফর আহমেদ, মহিলাবিষয়ক সম্পাদক আসমা সিদ্দিকা সুমী, ডা. বেলাল হোসেন, ডা. আব্দুর রাজ্জাক, শাহজামাল, মিনহাজুল ইসলাম, ইব্রাহিম হোসেন, তৌহিদুল ইসলাম প্রমুখ।
