কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুরবাজার এলাকায় রবিবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী এমএম শাহীনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে। এদিকে এ ব্যাপারে কুলাউড়া থানায় ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
