কাঠমান্ডুর পর এবার পোখারা থেকে এল সোনালি সংবাদ। আর সেই সুখবর শুধু একজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। মাবিয়া আক্তার সীমান্তের পর সোনার হাসি উপহার দিলেন জিয়ারুল ইসলাম।
শনিবার নেপালের পোখারায় এসএ গেমসে ভারোত্তোলনে জিয়ারুল ইসলাম সোনার পদক জেতেন। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১২০ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪২ কেজি) মিলিয়ে ২৬২ কেজি তুলে সেরা হন তিনি।
থেকে আজ সুখবর আসছেই। মাবিয়া আক্তারের পর এ ইভেন্টে বাংলাদেশকে আরেকটি সোনার পদক এনে দিলেন জিয়ারুল ইসলাম। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন জিয়ারুল। এর আগে আজ ভারোত্তোলনেই ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন মাবিয়া।
আরো পড়ুন: চট্টগ্রামে আওয়ামী লীগের সম্মেলন শুরুর আগে চেয়ার ছোড়াছুড়ি
এর আগে স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ মোট ১৮৫ কেজি ওজন তুলে মেয়েদের মধ্যে সেরা হয়েছেন মাবিয়া। পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি ও নেপালের তারা দেবীকে।
এসএ গেমসের চলতি আসরে এ নিয়ে ৬টি সোনার পদক জিতল বাংলাদেশ। এর পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদকও পেয়েছে বাংলাদেশ।
ইত্তেফাক/জেডএইচ

