পরীক্ষা ছাড়াই পাস করার পর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:০৬

সম্প্রতি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ১২তম হয়েছেন এক শিক্ষার্থী। এ বিষয়ে বাণী দিয়েছেন বিখ্যাত কবি-সাহিত্যিকরা, সঙ্গে ছিলেন নাইমুর লিখন

 

রবীন্দ্রনাথ ঠাকুর

ঠাঁই নাই, ঠাঁই নাই আমার কুবিতে, কী যে করি

সোনার ছেলেতে আজ গিয়েছে ভরি

ন্যাশনাল ভার্সিটির তীরে রহিনু পড়ি

সিট সব নিয়ে গেল ওরা, আমি যে মরি!

সুকান্ত ভট্টাচার্য

কুবি রাজ্যে পরীক্ষা গদ্যময়

সিট যেন ঝলসানো রুটি!

বিশ্বকবি রোদ্দুর রায়

যেতে যেতে কুবির পথে

পূর্ণিমা রাতে

সিট উঠেছিল গগনে

চান্স হয়েছিল তোমাতে কুবিতে

পরীক্ষা ছাড়া এক মহালগনে

শালা সিট উঠেছিল গগনে!

কাজী নজরুল ইসলাম

গাহি সাম্যের গান

পরীক্ষা দিক বা না দিক সবাই আজ সমান!

হে কুবি তুমি মোরে করেছ মহান

তুমি মোরে দানিয়াছ অতি মেধাবীর সম্মান!

জীবনানন্দ দাশ

কুবির রেজাল্টের রূপ দেখিয়াছি আমি

তাই কোথাও অ্যাডমিশন টেস্ট দিতে যাই না আর...

সুনীল গঙ্গোপাধ্যায়

কেউ কথা রাখেনি, অ্যাডমিশন টেস্ট চলে গেল, কুবি কথা রাখেনি

প্রেমিকা বলেছিল যাও, পরীক্ষা দাও, কুবি তোমায় ডেকে নেবে

তারপর রেজাল্ট হলো, কতশত রঙিন মানুষ ভর্তি হলো

কেউ কথা রাখেনি!

কালীপ্রসন্ন ঘোষ

পারিব এ কথাটি বলিও না আর

পরীক্ষা ছাড়া করেছে পাস ভাবো একবার

এমন ছেলে পারে যাহা

তুমি পারিবে না তাহা

পার কি না-পার কুবিতে যেয়ো না আবার

একবার না পারিলে দেখো না বারবার!