বিয়ে নিয়ে শীতের পরামর্শ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:০৮

 

g  সাইফুর রহমান লিটন

হুট করে শীত এসে আবুলকে জড়িয়ে,

বলে, ‘ব্যাটা সিঙ্গেল তাড়াতাড়ি কর ইয়ে!

ইয়ে মানে বুঝিস না বুঝিয়েছি বিয়েকে,

তা না হলে এই শীতে রাত যাবে কী এঁকে?’

 

শীতের এই কথা শুনে কেঁপে কেঁপে কয় সে,

‘করব কী দোষ আছে হয় না তো বয়সে?’

শীত বলে, ‘আরে ব্যাটা বাড়ি গিয়ে আজকে

বলবে দিলাম ছুটি সব কামকাজকে?

 

তারপরে বাবাজির কাছে গিয়ে পৌঁছাই,

বলবে, বাবাজি আমি এই শীতে বউ চাই?

তা না হলে বিষয়টা গাঢ় হয়ে দাঁড়াবে,

যদি তাতে ভুল হয় ছেলেটাকে হারাবে?’

 

এটি বলে চলে যাবে মামা বাড়ি শাল্লায়,

বাদ বাকি ঠিক করে দিবেন নে আল্লায়?