লেখা সুদিপ্ত কুমার নাগ g আঁকা রবিউল ইসলাম সুমন
আমি তো শান্তা ম্যামের কোর্সে সব সময় ভালো পরীক্ষা দিয়েও খারাপ নাম্বার পাই। এর কারণ তো কিছুই বুঝি না।
ভার্সিটি লাইফে পরীক্ষা ভালো দিলেই ভালো নাম্বার আসবে না, একটু-আধটু তেলও দিতে হয়। এসব হলো সূক্ষ্ম দুর্নীতি।
স্যার, আমার স্ত্রী দুর্নীতিবাজ। প্রায় সময় সে আমার মানিব্যাগ থেকে টাকা নিয়ে যায়।
এই দুর্নীতি এখন জাতীয় দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে। এর কোনো সমাধান নাই। আমিও এই ঝামেলার মধ্যে আছি।
আমার গার্লফ্রেন্ডকে প্রতিদিন গিফট দিতে যেয়ে ফকির হয়ে যাচ্ছি। এই দুর্নীতি থেকে আমাকে বাঁচা।
গার্লফ্রেন্ড সামলাতে হলে এরকম ছোটখাটো দুর্নীতি তো সহ্য করা লাগবেই। নাহলে তোর গার্লফ্রেন্ডকে আমাকে দিয়ে দে।
স্যার, আজকে বাইক আটকিয়ে যে টাকা ঘুষ নিয়েছিলাম, সেই টাকা একটু আগে ছিনতাই হয়ে গেছে।
দাঁড়ায় না থেকে তাড়াতাড়ি কয়েকটা বাইক আটকায় রেখে ভুয়া কেসের ভয় দেখায় টাকা উসুল করো।
