শিল্পকলার মঞ্চে ‘দেবী’

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৯:৫১

 

নাট্যদল ‘বহুবচন’ দলের প্রযোজনায় হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোঃ ইকবাল হোসেনের নাট্যরূপ ও আরহাম আলোর নির্দেশনায় ‘দেবী’ নাটকের একাধিক প্রদর্শনী দেশে ও বিদেশে দর্শক নন্দিত হয়েছে। হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘দেবী’ নাটকটির ১১৫তম মঞ্চায়ন হবে। চেতন-অবচেতন মনের দ্বন্দ্বের চিরায়ত নাটকীয় উপস্থাপনা ‘দেবী’। নাটকে অভিনয় করেন সালাউদ্দিন, হ্যাপী, মাহমুদ, মনি, সাহিত্য, তাপস, আলো, তৌফিকুর রহমান, আরহাম আলো, তাপস, ডলি, কবিতাসহ আরও অনেকে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রথম মঞ্চায়ন হয়। বিগত ২১ বছরে ১১৪টি শো হয় এবং তার মধ্যে ভারতে তিনটি শো হয়।