স্টামফোর্ড ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ যথাযথ মর্যাদায় দুই দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে নূর তাপস।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজের সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের সদস্য জাকির হোসেন, ড. ফারহানাজ ফিরোজ, ব্যারিস্টার এ কে এম ফারহান এবং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে স্টামফোর্ড লাইব্রেরির বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়।

রবিবার সকালে স্টামফোর্ডের ধানমন্ডি এবং সিদ্ধেশ্বরী উভয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী এবং ধানমন্ডি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিভার্সিটির ট্রেজারার মুক্তিযোদ্ধা প্রফেসর লুত্ফর রহমান। দুই দিনব্যাপী আয়োজনে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিগণ, উপ-উপাচার্য, ইমেরিটাস প্রফেসর রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষকগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  —প্রেস বিজ্ঞপ্তি