খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ আজ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৩৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রবিবার ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে আয়োজিত  সংবাদ সম্মেলনে এ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, বিজয়ের এই মাসে আমাদের বিএনপি অফিসের সামনে আবারও পুরোনো অবস্থা ফিরে এসেছে। পুলিশ র্যাব দিয়ে ঘিরে রেখে ভয় দেখানোর যত প্রক্রিয়া থাকে সবকিছু শুরু করেছে। সংবাদ সম্মেলনে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।