ডা. সঞ্চিতা বর্মন
আমাদের মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য রক্তনালী আছে। এই রক্তনালী আমাদের হার্ট থেকে খাদ্যগুণ নিয়ে শরীরের নানা জায়গাতে পৌঁছে দেয়। এই নালীতে যদি ব্লক হয় সেটা পায়ে হলে পায়ে ব্লক, ব্রেনে হলে ব্রেন স্র্বোক আর হার্টে হলে হার্ট অ্যাটাক বলি। যারা ধূমপায়ী বা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ধীরে ধীরে রক্তনালীতে ব্লক হতে পারে। আবার যাদের হার্টের সমস্যা আছে তাদের এটা হঠাত্ই হতে পারে।
মানুষের শরীরে অনেক আঁকাবাকা রক্তনালী আছে যেখানে টিউমার হয়। একে রক্তনালীর টিউমার বলে। এর বাইরে যারা কিডনি রোগে আক্রান্ত তাদের ডায়ালাইসিস করার জন্য ফিস্টুলা নামক একটি অপারেশন করাতে হয়। ফিস্টুলা হলো শরীরের গহবর বিশিষ্ট দুটি অঙ্গের মধ্যে অস্বাভাবিক পথ। আবার এই ফিস্টুলা জন্মগত বা কেউ আঘাত পেলেও হতে পারে।
রক্তনালীর এই সকল রোগ যাদের থাকে তাদের কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। ধূমপান, মদ্যপান, জর্দা, তামাক পাতা, গুল নস্যি জাতীয় দ্রব্য চিরতরে পরিত্যাগ করতে হবে। খালীপায়ে কখনো হাঁটা যাবে না, আরামদায়ক নরম জুতা পড়তে হবে, পা সবসময় শুকনো রাখতে হবে। রক্তে চিনির পরিমাণ ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না।
লেখক : ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ
