ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ারের নেতৃত্বে গতকাল শেরে বাংলা নগর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ১৫০টি অস্থায়ী সেমিপাকা, টিনশেড দোকান, শেডসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা অবৈধ দখল হতে উদ্ধার করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) মীর নাহিদ আহসান উপস্থিত ছিলেন। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।