চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
চরভদ্রাসনে উপজেলা পরিষদ ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও মানববন্ধন হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি সদর বাজার চত্বর ঘুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। এ সময় অংশ নেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, উপজেলা মত্স্য কর্মকর্তা হালিমা সর্দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কলেজের শিক্ষার্থীরা।
