বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী শাবিতে পাঠ্যসূচিভুক্ত হলো

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

শাবি সংবাদদাতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বাংলা বিভাগের পাঠ্যসূচি হিসেবে পড়ানো হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’।

‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফুল করিম। তিনি বলেন, শাবির বাংলা বিভাগের ২য় বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের কোর্স নম্বর ২২৬ এবং ‘আত্মজৈবনিক রচনা’ কোর্স শিরোনামে আত্মজীবনটি পড়ানো হবে। তিনি বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচি হিসেবে ‘অসমাপ্ত আত্মজীবনী’ অন্তর্ভুক্তির ঘটনা এটিই প্রথম।

শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মুজিববর্ষকে সামনে রেখে আমরাই প্রথম ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছি।