ঘিওর ( মানিকগঞ্জ): মানিকগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ভাড়ারিয়া বাজারে নবজাগরণ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভাড়ারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আংঙুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল জলিল মোল্লা, সংগঠনের সভাপতি মো জয়নাল আবেদীন মোল্লা,সাধারণ সম্পাদক শুভ্র সাহাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ শেষে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জন্য বিশেষ মোনাজাত করা হয় —ইত্তেফাক