সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ শিক্ষা কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় মিজমিজি পাইনাদী রেকমত আলী বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯টি স্কুলের প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত কিন্ডারগার্টেন স্কুলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ শিক্ষা কল্যাণ অ্যাসোসিয়েশন প্রতি বছরই শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর জন্য প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এ বৃত্তি পরীক্ষা হচ্ছে —ইত্তেফাক