মানিকগঞ্জ-১ আসনে বৃষ্টিতে বহু পোস্টার বিনষ্ট

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২৩:৪১

বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর, দৌলতপুর) আসনের বিভিন্ন এলাকায় লাগানো বিপুল সংখ্যক পোস্টার নষ্ট হয়েছে। এছাড়া মাইকিংসহ প্রার্থী-সমর্থকদের প্রচার কাজ ব্যাহত হচ্ছে।

জানা গেছে, রবিবার ভোর থেকে গুমোট আবহাওয়ার এক পর্যায়ে রাতে বৃষ্টি নামে। গতকাল সোমবার সকাল থেকে বৃষ্টি ও বাতাসের মাত্রা বাড়তে থাকে। ফলে বিভিন্ন প্রার্থীর পক্ষে রশি দিয়ে গাছ বা পিলারে লাগানো বহু পোস্টার বৃষ্টিতে খসে পড়ে। এছাড়া প্রার্থী-সমর্থকদের প্রচার কর্মসূচি বাধাগ্রস্ত হয়।