গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএ ফজলুল হক মিলনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন তার স্ত্রী সম্পা হক। রবিবার বিকালে কালীগঞ্জের বর্তুল গ্রামে তার বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। মিলনকে মুক্তি দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণেরও জোর দাবি জানানো হয়।
