কোস্টগার্ডের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:৩৮

রবিবার গভীর রাতে কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফে পৃথক দুটি অভিযান চালায়। অভিযানে টেকনাফ থানার অন্তর্গত উপজেলা পাড়ায় একটি সিএনজি তল্লাশি করে ২২ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। অপর দিকে অন্য একটি অভিযানে সাইরন খাল এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা হয়েছে।