এসএ ওয়ার্ল্ড থেকে ১৫ কোটি টাকার মালামাল উদ্ধার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:৩৯

এবার মিরপুর এসএ ওয়ার্ল্ড থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার এসএ ওয়ার্ল্ডের  মিরপুর ১০ নম্বর সেকশনের শাখা থেকে এ মালামাল উদ্ধার করা হয়। ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। আদালতকে সহায়তা করে র্যাব-৪ এর একটি দল শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সন্ধ্যায় এ তথ্য জানান। তিনি জানান, অভিযানের সময় এসএ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এসব পণ্যের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।