আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। নড়াইলে মাশরাফি বিন মর্তুজা, কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম, বান্দরবানে বীর বাহাদুর উশৈসিংয়ের নির্বাচনী এলাকায় অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। আগামীকাল বুধবার বিকাল ৪টায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজারে সাইমুম সিদ্দিক কমলের নির্বাচনী এলাকা, পিরোজপুরে শ ম রেজাউল করিম ও চট্টগ্রামে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচনী এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য দেবেন তিনি। ২০ ডিসেম্বর বেলা ১১টায় গাইবান্ধা-৫ আসনে ফজলে রাব্বী, জয়পুরহাটে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীতে ওমর ফারুকের নির্বাচনী এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা বক্তব্য দেবেন।
