অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গত রবিবার হ্যাটট্রিক করে অনন্য এক কীর্তি গড়েছেন রিয়াল বেতিস অধিনায়ক জোয়াকিন সানচেজ। ৩৮ বছর ১৪০ দিন বয়সে হ্যাটট্রিক করে ইউরোপের সর্বোচ্চ পাঁচ লিগে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের কীর্তিটি নিজের করে নিয়েছেন বেতিস কিংবদন্তি। তার এমন কীর্তিতে ভর করে বিলবাওকে ৩-২ ব্যবধানে হারিয়েছে। তার এর আগে লা লিগায় সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকটি ছিল আলফ্রেডো ডি স্টেফানোর। আর পুরো ইউরোপ মিলিয়ে রেকর্ডটা ছিল ক্লদিও পিজারোর দখলে। ৩৭ বছর ১৫১ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
