ব্রেক্সিট ভোট ১৪ জানুয়ারি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:৪৫

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোট হবে আগামী ১৪ জানুয়ারি। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গতকাল সোমবার পার্লামেন্টে এই তারিখ ঘোষণা করেছেন। বিরোধী লেবার পার্টি হুমকি দিয়েছিল, ভোটের তারিখ ঘোষণা না করলে তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট আনবেন তারা। গতকালই থেরেসা মে বলেছিলেন, ব্রেক্সিট চুক্তি না হলে ব্রিটিশরা আস্থা হারাবে। মানুষ আমাদের বিশ্বাস করবে না। ২০১৬ সালের জুনে ব্রেক্সিট নিয়ে গণভোট হয় যেখানে অধিকাংশ মানুষ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছিল। -বিবিসি