রাজধানীতে চুলা বিস্ফোরণে গৃহবধূ দগ্ধ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:০০

রাজধানীর জুরাইনে গ্যাসের চুলা বিস্ফোরিত হয়ে ইসরাত জাহান সোমা (৩০) নামে এই গৃহবধূ দগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে রুটি বানাতে গিয়ে এ ঘটনা ঘটে।

গৃহবধূর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। তিনি দুই সন্তানের জননী। জুরাইনের চেয়ারম্যান বাড়ি সড়কের একটি ৫ম তলা ভবনের ২য় তলায় থাকেন।

আরো পড়ুন: বটি দিয়ে গৃহবধূর চুল কাটা সেই আওয়ামী লীগ নেতা কারাগারে

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, সোমার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ওই গৃহবধূর স্বামী মনির হোসেন জানান, সকাল আনুমানিক ৮টার সময় নাস্তা তৈরি করতে গিয়ে চুলা থেকে আগুন লেগে দগ্ধ হয়। তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। 

ইত্তেফাক/জেডএইচ