এই সময়ের ছড়া

নমিনেশন চাই

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২০:১৫

রাজনীতিতে নীতি তো নেই

শুনছি কেবল কথাই।

আপন মা আজ পর হয়েছেন

ঘর করছেন সতাই।

 

হায় কী নীতি এল

চিন্তা এলোমেলো,

একা একা ভাবছি অগত্যাই।

 

তাই তাই তাই

ভিটে বেচে ভোট করব

নমিনেশন চাই।