চলে গেলেন ‘ইট মাস্ট হ্যাভ বিন লাভ’ খ্যাত মেরি ফ্রেড্রিকসন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০২:১১

প্রায় ১৭ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন ‘ইট মাস্ট হ্যাভ বিন লাভ’ খ্যাত রক্সিট -শিল্পী মেরি ফ্রেড্রিকসন। অবশেষে হেরে গেলেন। গত ৯ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। সুইডেনের একটি পত্রিকা তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

মেরির ব্যান্ড ‘রক্সিট’য়ের অন্য সদস্যরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্যার গেজেল বলেন, ‘মেরি জীবনকে ভালোবাসতো। তার অসাধারণ কণ্ঠ দিয়ে সেই ভালোবাসাকে সুরে পরিণত করতো। সময় এতো দ্রুত চলে গলে যে মেরির মত একজন চমৎকার শিল্পীকে আমরা হারিয়ে ফেললাম। ধন্যবাদ মেরিকে তার গানগুলোর জন্য। তার ভক্তরা তাকে কখনোই ভুলবে না। সঙ্গীত তাকে ভুলবে না।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে দুই অভিযোগ গঠন

উল্লেখ্য, মেরি ফ্রেড্রিকসন ব্রেইন টিউমারজনিত জটিলতায় ভুগছিলেন।

ইত্তেফাক/এসি