মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ‘বিজয়ের কথা’ বাংলাভিশনে প্রচারিত হবে ১৫ ও ১৬ ডিসেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে। বরেণ্য মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ এই অনুষ্ঠান ‘বিজয়ের কথা’। উক্ত অনুষ্ঠানে একজন সঞ্চালকের উপস্থিতিতে প্রতিপর্বে দুইজন বরেণ্য মুক্তিযোদ্ধা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা মুক্তিযুদ্ধের সময়ের এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন।
