মোহাম্মদ আরজ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গত শনিবার বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, কবি আব্দুল মান্নান সরকার, এটিএন বাংলার পূর্বাঞ্চল ব্যুরো প্রধান পিযুষ কান্তি আচার্য, সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর ও মুক্তিযোদ্ধা আবু হুরায়রা। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গনি সজীব।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আসমাতুন্নেছা এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক শামীমা শিকদার। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্ককর্তা, সাংবাদিক শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, ছড়া গান, নৃত্য ও মঞ্চ নাটিকা পরিবেশিত হয়।
