বড়াল বিদ্যানিকেতনে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:৩২

হেলালুর রহমান জুয়েল

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

 

চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামের বড়াল বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বড়াল বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। গত ৪ ডিসেম্বর বিকেলে প্রতিষ্ঠানটির সভাপতি অঞ্জন ভট্টাচর্যের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আ. হামিদ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন বিলচলন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি জয়দেব কুণ্ডু ও ইউপি সদস্য আনোয়ার হোসেন। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরিশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য প্রদর্শনী।