তথ্যপ্রযুক্তি ডেস্ক
স্মার্টফোন ছাড়া আজকাল জীবনের একটি মুহূর্ত চলে না। আর সারাক্ষণ শরীরের কাছাকাছি থাকার ফলে ফোন থেকে বেরিয়ে আসা রেডিয়েশনও প্রবেশ করছে আমাদের শরীরে। আর এজন্য আমাদের স্বাস্থ্যও খারাপ হয়ে থাকে। জেনে নিন কোথায় কোথায় ফোন রাখলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়।
n অধিকাংশ ফোন ব্যবহারকারীই তাদের ফোনটি প্যান্টের পকেটে রাখে। যদি ফোনটি প্যান্টের পিছনের পকেটে রাখেন তাহলে রেডিয়েশন থেকে যা সমস্যা হয় সেটা তো আছেই আর এর সঙ্গে বেড়ে যায় আপনার পায়ের ব্যথা।
n প্যান্টের সামনের পকেটে ফোন রাখলে পুরুষের স্পার্ম কাউন্ট কমে যায়।
n সার্টের পকেটে ফোন রাখলে আপার হার্টের ক্ষতি হতে পারে। কারণ ফোন থেকে যে রেডিয়েশন বের হয় সেটা হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর।
n রান্নাঘর বা আগুনের কাছাকাছি ফোন রাখলে ফোন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা প্রায় দিনই ফোন ফাটার খবর পেয়ে থাকি।
বাচ্চাদের সামনে ফোন রাখা বিপজ্জনক। বাচ্চারা বেশি ফোন নিয়ে খেলা করলে তাদের হাইপারঅ্যাকটিভিটি, ডিফিসিট ডিসঅর্ডারের মতো অসুখ দেখা দিতে পারে।
কীভাবে বাঁচবেন
n মোবাইল ফোনটি যতটা সম্ভব শরীরের থেকে দূরে রাখুন।
n বেশিক্ষণ কথা বলতে হলে ল্যান্ডফোন ব্যবহার করুন।
n যখন দরকার নেই তখন ফোনটিকে বন্ধ করে দিন বা এরোপ্লেন মোডে করে নিন।
n কথা বলার সময় স্পিকার বা হেডফোন ব্যবহার করুন।
n চার্জ করার সময় ফোন বন্ধ করে রাখুন।
n লো ব্যাটারি থাকলে চেষ্টা করবেন ফোনে কথা না বলার।
