ফের আফগান অধিনায়ক আজগর

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০৪:০৩

মোহাম্মদ নবির পর আফগানিস্তানের সফলতম ও দীর্ঘমেয়াদি অধিনায়ক ছিলেন আজগর স্ট্যানিকজাই। দেশের প্রতি ভালোবাসার প্রমাণ হিসেবে নিজের নাম বদল করে আজগর আফগান করেন।

 

কিন্তু বিশ্বকাপের আগে হঠাত্ই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তখন তিন ফরম্যাটে তিন অধিনায়ক করা হয়েছিল। বিশ্বকাপে দায়িত্বে ছিলেন আনকোরা গুলবাদিন নাইব। সে সময় এই সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মোহাম্মদ নবি ও রশীদ খান। বিশ্বকাপে বিপর্যয়ের পর নাইবকে সরিয়ে দেওয়া হয়। তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয় রশীদ খানকে। বাংলাদেশকে একমাত্র টেস্টে হারানোসহ বেশ ভালোই করছিলেন রশীদ।

আরো পড়ুন : ভারতে নাগরিকত্ব বিল বাতিলের দাবি ৬ শতাধিক বিশিষ্ট ব্যক্তির

কিন্তু বুধবার তাকে সরিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আবার তিন ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে আজগরকে।

 

ইত্তেফাক/ইউবি