বিজয় যখন আসে

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:৩০

 

উনিশ শত একাত্তরের ডিসেম্বরের ষোল

বিশ্বসভায় একটি নতুন দেশের জন্ম হলো।

সেই দেশটা বন-বনানীর সবুজ দিয়ে ঘেরা

রক্ত দিয়ে আনলো এদেশ মায়ের সন্তানেরা।

জানো দেশের নাম?

রক্ত দিয়ে লাল-সবুজের ঠিকানা লিখলাম।

 

এই ঠিকানা আর কিছু না, বাংলাদেশের মাটি

সাগর-নদী-পাহাড়ঘেরা সবুজ পরিপাটি।

 

গাছের ডালে পাখির কূজন, বাগান জুড়ে ফুল

বইছে নদী আজ অবধি ভাটিতে কুল-কুল।

এই যে স্বাধীন দেশ—

মার্চে যখন যুদ্ধ শুরু, ডিসেম্বরেই শেষ।

 

নয়টি মাসের যুদ্ধশেষে বিজয় যখন আসে

রুপোর দানা শিশিরকণা ঝিলিক দিল ঘাসে।