বঙ্গবন্ধুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শ্রীমঙ্গলে বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর অর্থনীতিবিদ ড. মো. আতিউর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি ছাদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান, শিক্ষক কল্যাণ দেব, অঞ্জন দেব, সাংবাদিক কাওছার ইকবাল, সংস্কৃতিকর্মী কামরুল হাসান দোলন প্রমুখ।