বঙ্গবন্ধু বিপিএলের ধারাভাষ্যকার তালিকায় যুক্ত হয়েছে নতুন নাম। ভারতীয় সাবেক নারী ক্রিকেটার আনজুম চোপড়া ধারাভাষ্য দিচ্ছেন বিপিএলের সপ্তম আসরে। গতকাল থেকেই নারী কণ্ঠের ধারাভাষ্য শুনতে পাচ্ছেন দর্শকরা। ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচেই ধারাভাষ্য দিয়েছেন আনজুম চোপড়া। ভারতের হয়ে নারী আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে, টি-২০ খেলেছেন আনজুম চোপড়া। নারী ক্রিকেটে ওয়ানডেতে ভারতের পক্ষে প্রথম সেঞ্চুরি তার। আইপিএলে নিয়মিত ধারাভাষ্য দেন তিনি। অভিনয় জগতেও পদচারণা রয়েছে তার। ২০১৪ সালে পদ্মশ্রী পদক জিতেছিলেন আনজুম চোপড়া। ৪২ বছর বয়সি এই সাবেক ক্রিকেটার ভারতের নেতৃত্বও দিয়েছেন। বিপিএলের শুরু থেকে আয়ারল্যান্ডের নেইল ও’ব্রায়েন, বাংলাদেশের আতাহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, জিম্বাবুয়ের ভুসিমুজি সিবান্দা ধারাভাষ্য দিচ্ছিলেন।
