বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় দিনে দুই ম্যাচেই থাকল বোলারদের দাপট। গতকাল দুটি ম্যাচেই বড়ো স্কোর হয়নি। প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা প্লাটুনকে ৯ উইকেটের বড়ো ব্যবধানে পরাজিত করেছে রাজশাহী রয়্যালস। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্স ৮ উইকেটে পরাজিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
মিরপুর স্টেডিয়ামে গতকাল চট্টগ্রাম আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান তুলেছিল। ৪৫ রানের ওপেনিং জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। সিমন্স ২৬, ওয়ালটন ১৮, ইমরুল কায়েস ১২, নাসির হোসেন ২৪, নুরুল হাসান ১৯, মুক্তার আলী অপরাজিত ২৯ রান করেন।
জবাবে ওপেনার গুরবাজ ও রাইলি রুশোর জোড়া হাফ সেঞ্চুরিতে ১৩.৫ ওভারে ২ উইকেটে ১৪৬ রান তুলে ম্যাচ জিতে নেয় খুলনা। ১৮ বলে হাফ সেঞ্চুরি করা গুরবাজের ৫০ রানের ইনিংসটাই খুলনার রান তাড়ার মিশনকে সহজ করে দেয়। পরে রুশোর অপরাজিত ৬৪, মুশফিকের অপরাজিত ২৮ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় খুলনার।
এর আগে দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুন ৯ উইকেটে ১৩৪ রান তোলে। ১৮.২ ওভারে ১ উইকেটে ১৩৬ রান করে ম্যাচ জিতে নেয় রাজশাহী।
