প্রধানমন্ত্রীই থাকবেন দুর্নীতিতে অভিযুক্ত নেতানিয়াহু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:০১

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আইনজীবী জানিয়েছেন, নেতানিয়াহু প্রধানমন্ত্রী পদে থাকবেন। তবে তার অধীনে থাকা অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেবেন। আগামী পহেলা জানুয়ারির মধ্যেই এসব মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হবে।

গত মাসে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন নেতানিয়াহু। এরপর থেকেই তার পদত্যাগের দাবি উঠছে। কিন্তু তিনি পদত্যাগ করবেন না বলে জানান। সাধারণ নির্বাচন দিলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারেননি। তাই আবার আগামী ২ মার্চ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলের পার্লামেন্ট। এক বছরে তিনবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। —আল জাজিরা

ইত্তেফাক/আরকেজি