শীতকালে সবার জন্যই একটু বাড়তি যত্ন নেয়া দরকার। এই সময় আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু এবং বড়ো সবাই অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে নবজাতক ও ছোট শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। তাই একটু বাড়তি যত্ন ও সতর্কতা প্রয়োজন। যেমন—১. প্রতিদিন হালকা কুসুম গরম পানিতে শিশুকে গোসল করাতে হবে। গোসলের আগে যে কোনো ধরনের স্বাস্থ্যসম্মত তেল লাগিয়ে নিতে পারেন।
২. গোসল দ্রুত শেষ করবেন। খুব বেশি ফেনাযুক্ত সাবান ব্যবহার করবেন না এবং গোসল শেষে ভালো ময়েশ্চারাইজার
ব্যবহার করবেন। ৩. শিশুকে সুতি, ঢিলেঢালা কাপড় পরাবেন। খেয়াল রাখবেন গরম কাপড় পরালে শিশু যেন ঘেমে না যায়। ঘাম বসে ঠান্ডা লেগে যেতে পারে। তাই গরম কাপড়ের নিচে সুতি কাপড় পড়িয়ে নেবেন। ৪. শীতকালে খুশকি হওয়ার প্রবণতা থাকে। তাই সপ্তাহে অন্তত দুই দিন শিশুকে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে দেবেন। শীতে ন্যাপকিন ব্যবহার করলে ঘন ঘন পরিবর্তন করে দিন। শিশুর ন্যাপি এলাকায় একটু ভ্যাসলিন ব্যবহার করুন। তাহলে আর্দ্রতা ধরে রাখতে ও চর্মরোগ থেকেও মুক্ত রাখতে পারবেন। ৫. শিশুকে মৌসুমি ফল ও শাকসবজি খাওয়াবেন এবং প্রচুর পানি পান করাবেন। একটু বাড়তি যত্নই পারে আপনার শিশুকে শীতজনিত অসুস্থতা থেকে দূরে রাখতে। এছাড়া শিশুর যাতে অতিরিক্ত ঠান্ডা না লাগে তাও খেয়াল রাখতে হবে।
nডা. তানজিয়া নাহার তিনা
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ,
বাংলাদেশ স্কিন সেন্টার
বাড়ি-১৭, রোড নং-৬, ধানমন্ডি, ঢাকা
০
