ভোট

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২০:৩৭

 

ক’দিন আগে কেউ নিত না

এই আমাদের খোঁজ

দেখলে এখন পথে-ঘাটে

দেয় যে সালাম রোজ!

 

পেপার-ব্যানার দেয় ভরিয়ে

দিয়ে নানান পোজ

কেউবা আবার ঘটা করে

খাওয়ায় কাঙাল ভোজ!

 

ক’দিন আগে ঘেঁষলে কাছে

করত যে দূর-দূর—

এখন ডাকে ‘ভাই-ব্রাদার’

গলায় মধুর সুর!

 

কারণখানি আর কিছু নয়

নির্বাচন যে কাছে

বৈতরণী পার হলে যে

চলবে পুরান ধাঁচে।

 

দিক না যতোই প্রতিশ্রুতি

বাঁধুক ঐক্য জোট

প্রার্থী বুঝে হিসাব কষে

দেবেন নিজের ভোট।