দুই আগন্তুক একটি ডিপার্টমেন্ট স্টোরে গিয়ে হাজির। প্রথম ব্যক্তি কাউন্টারের ওপর ৩০ টাকা রেখে বলল, একটি ক্যান কোক।
কাউন্টারের লোকটি বলল, আমাদের দেশেরটি ২৫ টাকা এবং বাইরেরটি ৩০ টাকা, কোনটা দেব?
প্রথম ব্যক্তি বলল, বাইরেরটি।
এবার দ্বিতীয় ব্যক্তিও কাউন্টারের ওপর ৩০ টাকা রেখে বলল, আমাকেও ক্যান কোক।
কাউন্টারের লোকটি কোনো কিছু না জিজ্ঞাসা করেই বাইরের ক্যান কোক দিল।
প্রশ্ন হচ্ছে, কাউন্টারের লোক কিভাবে জানল দ্বিতীয় ব্যক্তি কোনটি চাচ্ছেন?
উত্তর আগামীকাল
গতকালের ব্রেন গেমের উত্তর :
সংখ্যাটি ১১৭৬৪৯
