কেশবপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার এক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুরে সন্ন্যাসগাছা বেদেপল্লির এক শিশুকে (১২) অপহরণ করে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রাতেই ঐ শিশুর বাবা বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম : আব্দুল জলিল (৪৫)। স্থানীয় চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, ১১ ডিসেম্বর রাতে বেদেপল্লির এক ব্যক্তি মোবাইল ফোনে তার কাছে একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছিল। তখন আমি তাদের থানায় অভিযোগ করতে বলেছিলাম। এছাড়া কিছুই জানি না। থানার ওসি মোহাম্মদ আবু সাঈদ বলেন, অপহরণের পর ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত সন্ন্যাসগাছা গ্রামের সুলতান শেখের ছেলে আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়েছে।