আবার চোটে ভুবনেশ্বর কুমার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০৩

ইনজুরি কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বরের। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলা অবস্থায় খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন। এরপর সেমিফাইনালে ফিরলেও আবার ইনজুরিতে পড়েন বিশ্বকাপের পর। ফলে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে ছিলেন না। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তার নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু এর মধ্যে জানা গেল, তিনি আবার ইনজুরিতে পড়েছেন। ঠিক কী ইনজুরি, এটা পরিষ্কার না করলেও জানা গেছে যে, এই সিরিজ তিনি খেলতে পারবেন না। সে ক্ষেত্রে নবদ্বীপ সাইনি, খলিল আহমেদ ও শার্দুল ঠাকুরের মধ্যে যে কোনো এক জন বদলি হিসেবে ঢুকবেন দলে। এর আগে শিখর ধাওয়ান এই সিরিজ থেকে ছিটকে গেছেন।