শিবগঞ্জের শাহবাজপুরে ৮টি ককটেলসহ তিনজনকে গ্র্রেফতার করেছে থানা পুলিশ। গ্র্রেফতারকৃত হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামের মিঠুন ওরফে মিঠু (৩৬), ভোলাহাট উপজেলার সায়েদ আলীর ছেলে পরশ আলী (২৭) ও একই এলাকার কৃষ্ণপুরের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (৩১)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে তোহাখানা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আটটি ককটেলসহ তাদের গ্র্রেফতার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিস্ফোরক উপাদান আইনে মামলা দায়ের হয়েছে।
তিনি আরও জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য এসব ককটেল মজুদ করে রেখেছিল তারা। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
