বিজয়ের মাসে বিশেষ ‘পরিবর্তন’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪৮

বিনোদন ডেস্ক

 

বিজয়ের মাসকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর এবারের পর্ব সাজানো হয়েছে একদম ভিন্ন আঙ্গিকে। ৩০তম পর্বে বিভিন্ন সেগমেন্টে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, দেশাত্মবোধ ও ত্রিশবিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে।

এই পর্বটি প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে। ২০১৮ সালের শেষ পরিবর্তন সাজানো হয়েছে ১৭টি পরিবেশনা দিয়ে।

পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরি করা হয়েছে ৩টি নতুন গান। এছাড়া হজম আলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন প্রভৃতি নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙ্গাত্মক ও হাস্য রসাত্মক বিভিন্ন নাট্যাংশ।

সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।