আরটিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। নাটকটি প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার প্রচার হচ্ছে। এটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার।
নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, আখম হাসান, নাদিয়া নদী, আরফান আহমেদ, প্রাণ রায়, এ্যানি খান, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, আব্দুল্লা রানা, শামীমা তুষ্টি, তারেক স্বপন, তেরেসা চৈতি, মিলন ভট্ট, সাদিয়া রুবায়েত, অলিউল হক রুমি, আমিন আজাদ, শফিক খান দিলু, পারভেজ আক্তার, বিনয় ভদ্র প্রমুখ।
