একযুগ পেরিয়ে এস্কিমি ডিএসপি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৫:২০

এস্কিমির গুলশান অফিসে উৎযাপন করা হল প্রতিষ্ঠানটির ১৩তম জন্মদিন। গত ১৩ই ডিসেম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিজ্ঞাপনদাতা সংস্থা ও ব্র্যান্ডের প্রতিনিধিরা। আগত অতিথিদের অভ্যর্থনা জানান এস্কিমির ম্যানেজিং ডিরেক্টর, সাউথ এশিয়া লুতফি চৌধুরী  এবং বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার যশুয়া অধিকারী সহ এস্কেমি পরিবারের সব সদস্যবৃন্দ।

১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবছর এস্কিমি সরাসরি বাংলাদেশি পাবলিশারদের সাথে কাজ করা শুরু করার (এস এস পি) এবং ৩ টি নূতন ফিচার আনার ঘোষণা দিয়েছে যা বাংলাদেশের বিজ্ঞাপন দাতাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে বলে আশা করা যায়।

সে সময় লুতফি চৌধুরী বলেন, এসব নতুন সংযোজনা বাংলাদেশ বিজ্ঞাপন শিল্পে বৈপ্লবিক অধ্যায়ের সূচনা করতে পারে বলে আমি মনে করি। জন্মদিনের অনুষ্ঠানে সকল  ব্যবসায়িক প্রতিষ্ঠান এসব সংযোজনাকে সাধুবাদ জানিয়েছেন।

এস্কিমির ডেটা ম্যানেজমেন্ট প্লাটফর্ম গ্লোবালি এক বিলিয়ন ব্যবহারকারীদের ১৫০ বিলিয়ন ইম্প্রেশন, ২.২ মিলিয়ন সাইট ও আপে ১০০ টির বেশি ডেটা স্টোরিতে বিজ্ঞাপন প্রদর্শন করে আসছে। উল্লেখ্য এস্কিমি প্রযুক্তি বিশ্বে দ্রুততম সম্প্রসারিত এক প্লাটফর্মের নাম। যা এখন ৫০টি দেশে সফল ভাবে সেবা দিয়ে যাচ্ছে এবং ভিশন ২০২০ এ ৭০টি দেশে এ সেবা সম্প্রসারণ ও আরও বেশী নতুন নতুন প্রযুক্তি সংযোজনের লক্ষ্য স্থির করেছে।

সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শুভকামনা ও ভালবাসায় সিক্ত থাকে এস্কিমি পরিবার।

ইত্তেফাক/আরএ