ঠাট্টা কলোনি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:০৭

লেখা ও আঁকা জামসেদুর রহমান সজীব

 

উগান্ডা সফর বাদ দিয়া প্লেন থেকে সোজা ঠাট্টা কলোনিতে লম্ফ দিলাম। অহন যদি ঠাট্টার সেলিব্রেশনে কাচ্চির সাথে দুইটা আস্ত পেঁয়াজ না পাই, প্যারাসুটের খরচও উঠব না। এত টেনশন নিয়া ল্যান্ডিংটা ঠিকঠাক করতে পারলে হয়!

ব্যানার ঝুলাইতে আইসা নিজেই ঝুলে গেলাম। বাট হু কেয়ার! এইভাবে ঝুলে ঝুলেই তো ঠাট্টা ৫০০তম সংখ্যা পার করছে। এমনেই ঝুলে ঝুলে ১০০০তম সংখ্যাও পার করব। জয় ঠাট্টা!

কী তামশা! সবাই যে হারে ঠাট্টা শুরু করছে, এই বছর ঠাট্টায় দুই-এক পিস নোবেল আর অস্কার না পাইলে এইসব মাইনসের কচুগাছে গলায় দড়ি নেওয়া উচিত হবে।

ইয়ো ব্রো, আমার হাফভাড়া রাখেন। আমি ঠাট্টার সম্পাদক। আজকে ঠাট্টার বিশেষ দিন। ভাড়ায় ছাড় দিন, প্রচুর পরিমাণে ভালোবাসা নিন।

ধেইর মিয়াহ। এখন পর্যন্ত ৮-৯ জন কাস্টমার নিজেরে ঠাট্টার সম্পাদক বইলা হাফভাড়া নিসে। এমনে চললে তো খানিকবাদ জিন-পরি আইসাও কবে তারা ঠাট্টার সম্পাদক। ফুলভাড়া দেন, রাস্তা মাপেন।

ভাইসব, ঠাট্টার এই বিশেষ মাহেন্দ্রক্ষণে আমি চাই আপনারা এবারও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবার জিতলে পানির দামে পেঁয়াজ আর পেঁয়াজের সাথে লবণ ফ্রি করে দেব সবার জন্য। এইটা ঠাট্টা নয়, সত্যি বলছি।

নেতাজি ঠাট্টা কইরেন না। আপনি তো চার বছর পরপর ঠাট্টা করেন আর এই এলাকাবাসী ডেইলি ঠাট্টা করে। জনগণের সাথে ঠাট্টা কইরা ফায়দা লুটতে পারবেন না। আপনার নাড়ি-নক্ষত্র এলাকাবাসীর ঢের জানা।

এতকাল মৌলিক গল্প আর ব্যতিক্রমধর্মী সিনেমার কথা বলে পরিচালক-প্রযোজকরা দর্শকদের সাথে ঠাট্টা করছে, আর এখন সিনেমাই বানাইতেছে ঠাট্টা শিরোনামে। উন্নতি কবো না কী কবো?

আরে ব্যাটা উন্নতিই ক। ঠাট্টার কথা বলে কেউ ঠকায় না। দেখোস না, জনগণরে বিনোদন সাপ্লাই করে ঠাট্টা ৫০০ মাইলফলক পার করেছে। যেখানে দেখবি ঠাট্টা, সেখানেই উন্নতি। বাকি সব ভোগাস!